দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র বহনকারী এক ব্যক্তি ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যান।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মধুগ্রাম সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে মধুগ্রাম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি হাতে থাকা ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রস্তুত রয়েছে।
যে আই